Dhaka ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রওশন এরশাদের অবস্থার অবনতি! উন্নত চিকিৎসার জন্য নেয়া হচ্ছে ব্যাংকক

  • Reporter Name
  • Update Time : ১০:৪৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ১৬৮ Time View

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের অবস্থার অবনতি হওয়াতে ব্যাংক নেওয়া হচ্ছে। আজ শুক্রবার (৫ নভেম্বর) রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শুক্রবার বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

জাপা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন এই রাজনীতিবিদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাজীপুরে শ্রমিক অবরোধে আওয়ামী ছায়া; আবারও বন্ধ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

রওশন এরশাদের অবস্থার অবনতি! উন্নত চিকিৎসার জন্য নেয়া হচ্ছে ব্যাংকক

Update Time : ১০:৪৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১