Dhaka ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের অচলাবস্থার অবসান, যান চলাচল শুরু

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • ২২৩ Time View

২৭ অক্টোবর রাতে জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোনাফ সিকদারকে গুলি করার নির্দেশদাতা হিসেবে দুপুর ২টার দিকে মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় হত্যাচেষ্টার মামলা হয়। এই খবর ছড়িয়ে পড়লে আন্দোলন শুরু করে তার সমর্থকরা। অচল করে দেওয়া হয় কক্সবাজারের রাস্তা। বন্ধ হয়ে যায় যানচলাচল। প্রায় তিনঘণ্টা পর রাত পৌনে ১০টার দিকে শহরে স্বাভাবিকভাবে যান চলাচল করতে দেখা যায়।

এরমাধ্যমে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়েরের প্রতিবাদে শহরজুড়ে সৃষ্ঠ অচলাবস্থার অবসান হয়েছে।

মামলার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার দিকে মেয়র মুজিবের অনুসারীরা রাস্তায় নেমে আসেন। এ সময় তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। এছাড়াও তারা প্রধান সড়কের মাঝখানে টায়ার জ্বালিয়ে, পৌরসভার ময়লা আবর্জনাবাহী ট্রাক রাস্তার ওপর রেখে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। বন্ধ করে দেওয়া হয় দোকানপাট, বাস কাউন্টার,ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল–রেস্তোরাঁ। এতে শহরবাসীর সঙ্গে বিপাকে পড়েন সেখানে ভ্রমণ করতে আসা ৫০ হাজার পর্যটক।

কক্সবাজার এনা ট্রান্সপোর্টের জেনারেল ম্যানেজার মো. আবু বক্কর জানান, রাত পৌনে ১০টার দিকে বাস ছাড়তে শুরু করেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরজুড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

কক্সবাজারের অচলাবস্থার অবসান, যান চলাচল শুরু

Update Time : ০৫:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১