Dhaka ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুরিপানা থেকে ক্রাফট পেপার উদ্ভাবন করলেন খুবি গবেষকরা

  • Reporter Name
  • Update Time : ০৮:২২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • ১৮৬ Time View

নেদারল্যান্ডের ব্লু গোল্ড ইনোভেশন ফান্ডের উদ্যোগে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহায়তায় কচুরিপানা থেকে উদ্ভাবিত উন্নতমানের ক্রাফট পেপারের বাণিজ্যিক সম্ভাবনা ক্রমবিকাশে আজ ৪ অক্টোবর, সকাল ১০টায় ব্যাতিক্রমধর্মী কালারস অব ন্যাচার শীর্ষক ভার্চুয়াল আর্ট কম্পিটিশনের আয়োজন করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ ফায়েক উজ্জামান প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন খুবির ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ডঃ মোঃ নাজমুল হাসান এবং উপস্থাপনা ও সঞ্চালনে ছিলেন কো প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ডঃ মোঃ নজরুল ইসলাম।

ব্যতিক্রমধর্মী এ আয়োজনের জন্য আয়োজকের আন্তরিক ভাবে ধন্যবাদ জানান উপাচার্য ডঃ ফায়েক উজ্জামান। তিনি বলেন, “কচুরিপানা বাংলাদেশের অন্যতম একটি আগাছা। খাল-বিল, বাওড় বা মাঠে-ঘাটে জন্মায়। অনেক ক্ষেত্রেই এ দিয়ে তেমন কোনো কাজ হয় না, বরং ফসল এবং মৎস্য উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অর্থনৈতিক সম্ভাবনাও আমরা এতোদিন খুঁজে পাইনি। তবে খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহায়তায় নেদারল্যান্ডের ব্লু গোল্ড ইনোভেশন ফান্ডের উদ্যোগে এই কচুরিপানা ব্যবহার করে যে উন্নতমানের ক্রাপ্ট পেপার তৈরিতে সাফল্য এসেছে তা খুবই আশাব্যাজ্ঞক। এটাকে বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহার করতে পারলে আর্থ-সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। ” এছাড়াও এর সাহায্যে গ্রামে-গঞ্জে কুটিরশিল্প গরে তোলার মাধ্যমে একদিকে যেমন আর্থিক উপার্জন ও কর্মসংস্থানের মধ্যম বাড়বে, একই সাথে খালে বিলে কচুরিপানা আর ফেলনা থাকবে না বলে জানান তিনি। ক্রাফট পেপারের এই বহুমুখী ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দিয়ে এর ডিস্প্লের জন্য আহ্বান জানান।

ব্লু গোল্ডের ইনোভেশনের ফান্ড ম্যানেজার তানভীর ইসলাম বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ৩৪ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ডিসিপ্লিনের প্রধান(ভারপ্রাপ্ত) মোহাম্মদ নজরুল ইসলাম প্রতিযোগিতার ব্যাবস্থাপনা নিশ্চিত করেন। বেলা ২ টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ৮ অক্টোবর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাড়াও মোট ৫ জনকে সম্মানী প্রদান করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে স্কুলছাত্র অপহরণ, রাতভর অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৫

কচুরিপানা থেকে ক্রাফট পেপার উদ্ভাবন করলেন খুবি গবেষকরা

Update Time : ০৮:২২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০