Dhaka ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পেছাল, ১২ জুলাই প্রকাশের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রান্তিক।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফল প্রস্তুতির কাজ সম্পূর্ণ না হওয়া এবং কিছু কারিগরি জটিলতার কারণে নির্ধারিত দিনে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফলাফল চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে। বড় ধরনের কোনো জটিলতা দেখা না দিলে আগামী রোববার, ১২ জুলাই বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানিয়েছেন, বৃহস্পতিবার ফল প্রকাশ করা হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ ও সময় চূড়ান্ত হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেবে।

প্রসঙ্গত, প্রতি বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি প্রদান করা হয়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পেছাল, ১২ জুলাই প্রকাশের সম্ভাবনা

Update Time : ০৫:৩৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬