Dhaka ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সব মাদরাসায় দৈনিক পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক, জরুরি নির্দেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের

স্টাফ রিপোর্টার | দৈনিক প্রান্তিক

দেশের সব সরকারি ও বেসরকারি মাদরাসায় শিক্ষার্থীদের জন্য প্রতিদিনের সমাবেশ (পিটি) এবং নিয়মিত খেলাধুলার আয়োজন বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে জারি করা এক নির্দেশনায় দেশের অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চার বিস্তার এবং শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। একটি সুস্থ, দক্ষ ও কর্মক্ষম তরুণ প্রজন্ম গড়ে তুলতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দৈনিক শারীরিক ব্যায়াম (পিটি) এবং নিয়মিত খেলাধুলার আয়োজন অপরিহার্য।

এতে আরও বলা হয়, অধিদপ্তরের আওতাধীন প্রতিটি মাদরাসায় কর্মরত শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষককে প্রতিদিনের সমাবেশ (পিটি) পরিচালনা এবং খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, যেসব মাদরাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় দক্ষ ও উপযুক্ত একজন শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব দিতে হবে। একই সঙ্গে বিধি অনুযায়ী দ্রুত শূন্যপদ পূরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর মনে করছে, নিয়মিত শারীরিক ব্যায়াম, ক্রীড়া কার্যক্রম ও দলগত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর জীবনাচার ও ক্রীড়াচর্চার সংস্কৃতি আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

একরাম হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

সব মাদরাসায় দৈনিক পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক, জরুরি নির্দেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের

Update Time : ০২:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬