Dhaka ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনে নয়, জবিতে চলবে সশরীরে ক্লাস

  • Reporter Name
  • Update Time : ০৮:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • ৯৬ Time View

অনলাইনে নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সরাসরি ক্লাস-পরীক্ষা ও অন্যান্য শিক্ষা-কার্যক্রম চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বেলা ২:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক-এর সভাপতিত্বে তাঁর কনফারেন্স কক্ষে “ক্লাস গ্রহণ” সংক্রান্ত বিষয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সভায় উপস্থিত একাধিক ডিন ও চেয়ারম্যান।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সকল অনুষদের ডীন, সকল ইনস্টিটিউট-এর পরিচালক, রেজিস্ট্রার, সকল বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, পরিচালক (ছাত্র-কল্যাণ) ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক উপস্থিত ছিলেন।

সভা শেষে বিজ্ঞান অনুষদের ডিন রবীন্দ্রনাথ মন্ডল জানান, ক্যাম্পাসেই ক্লাস গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী মাস থেকে নতুন ব্যাচ আসলে ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে ক্যাম্পাসেই ক্লাস নেয়া হবে।। এখন যেমন ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা চলছে, ঠিক তেমনি চলবে। যদি সরকার থেকে কোনো ধরনের নির্দেশনা আসে লকডাউন বা এমন তখন আমরা বন্ধ করে দিয়ে অনলাইনে চলে যাবো। এখন আমরা অনলাইনে যাবো না। অনলাইন কোনো ভালো সমাধান না। সকলের উপস্থিতিতে এটাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা ক্যাম্পাসেই ক্লাস নিবো। আজকের সভায় এই একটাই এজেন্ডা ছিলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

অনলাইনে নয়, জবিতে চলবে সশরীরে ক্লাস

Update Time : ০৮:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২