Dhaka ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড।

  • Reporter Name
  • Update Time : ০১:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
  • ২১৪ Time View

সারাবিশ্ব যখন করোনাভাইরাস নিয়ে দিশেহারা। দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে তখনও সিরাজগঞ্জ সদরের কালিয়া হরিপুর ইউনিয়নের চর কল্যাণী এলাকায় এক স্কুল পড়ুয়া ছাত্রী’র বাল্যবিয়ের দেওয়া জন্য আয়োজন করে অভিভাবকেরা।

গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়েটি বন্ধ করে দেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি অষ্টম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।

রবিবার (১৪জুন) রাতে এসিল্যান্ড চর কল্যাণী গ্রামে সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন। তখন কনের বাড়িতে চর কল্যাণী গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে একই ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের তাঁত শ্রমিক (২৬) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।

ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়েটি বন্ধ করে বর ও কনের চাচা প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। কনের মাতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড।

Update Time : ০১:২১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০