Dhaka ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়ায় পুলিশের ওপর হামলা: চারজন গ্রেপ্তার, পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক

পাবনার বেড়ায় পুলিশের অভিযানে বাধা, সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং গ্রেপ্তার করা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে বেড়া মডেল থানা পুলিশ। একই সময়ে পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৮ আগস্ট সকাল ১০টার দিকে উপজেলার কাগমাইরপাড়া এলাকায় পরোয়ানাভুক্ত আসামি সোহেলকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ। এ সময় সম্ভুপুর মসজিদের সামনের সড়কে পুলিশের কাজে বাধা দেওয়ার পাশাপাশি তাদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে পুলিশের হেফাজত থেকে ওই আসামিকে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বেড়া মডেল থানায় দণ্ডবিধির ১৪৩, ২২৫, ১৮৬, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা করা হয়। মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
অভিযানের ধারাবাহিকতায় পুলিশ মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন—কাগমাইরপাড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ জিকরুল (২২), মৃত আবদুল মালেকের ছেলে মোহাম্মদ রাশেদ খন্দকার (২২), মোহাম্মদ হৃদয় (২০) এবং মোহাম্মদ আনোয়ার আলীর ছেলে মোহাম্মদ অন্তর আলী।
অন্যদিকে, পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ রাব্বিকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি বেড়া উপজেলার সানিল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের কাজে বাধা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তার করা আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খুলশীর আটতলা ভবনে পুলিশের অভিযান: ৬৩ বিদেশি আটক, জব্দ ৭০ ডিভাইস

বেড়ায় পুলিশের ওপর হামলা: চারজন গ্রেপ্তার, পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক

Update Time : ০৫:১৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬