Dhaka ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির কঠোর হুঁশিয়ারি

গাজীপুর প্রতিনিধি:দৈনিক প্রান্তিক
পতিত আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আয়োজিত কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি মির্জাপুর বাজারের বিভিন্ন লেন প্রদক্ষিণ করে বাজার ব্যবসায়ী সমিতির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক মুসুল্লীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ সোহাগ হোসেন

সমাবেশে ফজলুল হক মুসুল্লী বলেন, “আমাদের মধ্যে অনেকেই আওয়ামী বন্ধুদের সঙ্গে গলায় গলায় পিরীত করেন। তাদের জ্ঞাতার্থে বলছি—আওয়ামী লীগ কখনো জনগণের বন্ধু হতে পারে না। পতিত হাসিনা সাইকো কিলার, আওয়ামী লীগ সাইকো। যারা আওয়ামী লীগের সঙ্গে গলায় গলায় পিরীত করতে চান, তারা বিএনপির রাজনীতি করবেন না। আমরা আওয়ামী লীগকে প্রতিহত করতে জীবন বাজি রেখে দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করে আসছি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”

বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক মুসুল্লী তাঁর বক্তব্যে আওয়ামী লীগের নৈরাজ্য ও সাংগঠনিক তৎপরতার বিরুদ্ধে বিএনপির অবস্থান তুলে ধরেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ অব্যাহত রাখার কথা বলেন।

গাজীপুর সদর উপজেলা যুবদলের সদস্য সচিব এমারত হোসেন মুসুল্লী বলেন, আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা শ্রমিক দলের সভাপতি লাভলু ইসলাম বলেন, রাজনৈতিক অস্থিরতার সবচেয়ে বড় প্রভাব পড়ে সাধারণ শ্রমজীবী মানুষের ওপর। আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে শ্রমিকদল ঐক্যবদ্ধ থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুষার মুসুল্লী বলেন, “আওয়ামী লীগের নৈরাজ্য, ষড়যন্ত্র ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। কোনো অপশক্তির কাছে মাথা নত করার প্রশ্নই আসে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাজনীতির পথ সুগম করতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা অন্যায়ের কাছে আপস করব না, ভয়ও পাব না।”

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে পতনের পরও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নানাভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাদের অভিযোগ, এসব তৎপরতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিকভাবে তার মোকাবিলা করবে।

বক্তারা আরও বলেন, “মির্জাপুরের মাটিতে আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না।” একই সঙ্গে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।

সমাবেশে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য হাজী জামাল, জসিমউদ্দিন,মোশরাফ হোসেন সহ যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মির্জাপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির কঠোর হুঁশিয়ারি

Update Time : ০১:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬