Dhaka ০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বুধবার (২৬ আগস্ট) সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে জশনে জুলুস, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

রাজধানী ঢাকায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে জশনে জুলুস ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টার পর সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে একটি বর্ণাঢ্য জশনে জুলুস বের হয়। সাদা পোশাক ও টুপি পরা মানুষ, কালেমাখচিত পতাকা, প্ল্যাকার্ড ও ফেস্টুনে রাজধানীর বিভিন্ন সড়ক মুখর হয়ে ওঠে। জুলুসটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনের সড়ক ঘুরে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়। পরে সেখানে শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামেও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্যাপক জনসমাগম হয়। সকালে ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা এলাকা থেকে ঐতিহ্যবাহী জশনে জুলুস বের করা হয়। এতে নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জুলুসের আগে বিভিন্ন এলাকায় হামদ, নাত, দরুদ ও জিকিরের আয়োজন করা হয়।

ফেনীতে জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালির পাশাপাশি আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উদ্যোগেও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

খাগড়াছড়িতেও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে বের হওয়া র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ছাড়া পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরিফের উদ্যোগে ১২ দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। দেশের আরও বিভিন্ন স্থানে স্থানীয় ধর্মীয় সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল, র‍্যালি ও দোয়ার আয়োজন করা হয়।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী (সা.)-এর ১৫ দিনব্যাপী অনুষ্ঠানও চলছে। এসব আয়োজনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, শান্তি ও সম্প্রীতির শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।

দিনটি উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা মহানবী (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের পাশাপাশি তাঁর জীবনাদর্শ অনুসরণের অঙ্গীকার করেন। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিভিন্ন স্থানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৯০ দশকের নস্টালজিয়া বনাম জলবায়ু সংকট: এআই ছবির আড়ালে পুড়ছে পৃথিবী

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

Update Time : ১২:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬