Dhaka ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম’ই বিসিবির সভাপতি

তামিমই বিসিবির সভাপতি

স্পোর্টস রিপোর্টার | ঢাকা | ০৭ জুন ২০২৬

দীর্ঘদিন মাঠ কাঁপানোর পর এবার প্রশাসনিক নেতৃত্বে নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় তামিম ইকবাল। গত দুই মাস ধরে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর এবার পূর্ণাঙ্গ মেয়াদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ পদে বসলেন তিনি।

রবিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় পরিচালক নির্বাচন। ঢাকা ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬ প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে রেকর্ড ব্যবধানে নির্বাচিত হন তামিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদ ইব্রাহিম আহমেদ ও ইশরাফিল খসরু পান ৭২ ভোট করে। এছাড়া মাসুদুজ্জামান পান ৭০ এবং ফয়সাল ইয়াসির ৬৮ ভোট।

পরিচালক পদের নির্বাচনের পর শুরু হয় সভাপতি নির্বাচন। তবে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় কোনো ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। উপস্থিত পরিচালকদের সর্বসম্মতিক্রমে তামিম ইকবালকে বিসিবির নতুন সভাপতি ঘোষণা করা হয়। একই সঙ্গে বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদে স্থান পাওয়া অন্য সদস্যরা হলেন— রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম। নির্বাচনে অংশ নিয়েও পরাজিত হয়েছেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু ও ইমরোজ আহমেদ।

সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে তামিম দেশের ক্রিকেটকে আরও পেশাদার ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন। ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, বয়সভিত্তিক ক্রিকেট সম্প্রসারণ এবং তরুণ ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।

এদিকে তামিমের সভাপতি নির্বাচিত হওয়ার ঘটনায় অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকসহ দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। ক্রিকেট সংশ্লিষ্টদের প্রত্যাশা, মাঠের সফল নেতৃত্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তামিম ইকবালের হাত ধরেই দেশের ক্রিকেট প্রবেশ করবে নতুন এক যুগে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২৫ বছর কারাভোগের পর মুক্তি, দেড় মাসের মাথায় গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’

তামিম’ই বিসিবির সভাপতি

Update Time : ০৩:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬