Dhaka ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের সমাবেশ

প্রান্তিক প্রতিবেদনঃ
চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশের ঘটনায় সাবেক চট্টগ্রাম সিটি মেয়র এম মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার ফটিকছড়ি থানায় দায়ের হওয়া মামলায় দুইজনকে গ্রেপ্তার এবং বাকি ২৭ জনকে পলাতক দেখানো হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, বখতিয়ার সাঈদ ইরান, সাবরিনা চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফটিকছড়ির আশেকানা মাইজভান্ডারী আস্তানার উত্তর পাশে নাজিরহাট-মাইজভান্ডার সড়কে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় খবর পেয়ে ফটিকছড়ি থানার এসআই জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে অধিকাংশ অংশগ্রহণকারী পালিয়ে যান। এ সময় জামান বাবু (২৩) ও সাইফুল ইসলাম সজিব (২৫) নামে দুইজনকে আটক করা হয়।

মামলার এজাহারে দাবি করা হয়, সাবেক মেয়র মনজুর আলম ও সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনিসহ পলাতক আসামিদের নির্দেশনা ও তত্ত্বাবধানে মিছিলটি সংগঠিত হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, এটি রাষ্ট্রকে অস্থিতিশীল করার এবং রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংসের পরিকল্পনার অংশ ছিল।

ফটিকছড়ি থানার মামলার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে সাবেক মেয়র মনজুর আলমের নাম। সম্প্রতি তাকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান এবং সম্ভাব্য মেয়র প্রার্থী হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। যদিও শেষ পর্যন্ত তাকে দলে আনতে পারেনি এনসিপি।

উল্লেখ্য, ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন মনজুর আলম। তিনি ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় আড়ালে থাকার পর চলতি বছর থেকে আবারও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার আলোচনা শুরু হয়।

এদিকে, মামলার বিষয়ে বক্তব্য জানতে সাবেক মেয়র মনজুর আলমকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের সমাবেশ

ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের সমাবেশ

Update Time : ০৫:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬