প্রান্তিক প্রতিবেদনঃ
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাস প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রের কাছে এই ঈদ বোনাসের চেক হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এই ঈদ বোনাস দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশের সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে ঈদ বোনাস বিতরণ করা হচ্ছে।
এর আগে রোজার ঈদ উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছিল।
বর্তমানে দেশের আটটি বিভাগের অধীনে মোট তেরোটি সিটি করপোরেশন রয়েছে। সর্বশেষ গঠিত সিটি করপোরেশন হলো বগুড়া সিটি করপোরেশন। এর মধ্যে চট্টগ্রাম ছাড়া বাকি সব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সরকারের এই উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের কাজের স্বীকৃতি আরও দৃঢ় করবে।
Reporter Name 






















