Dhaka ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • ১১৭ Time View

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের জলপাইগুড়িতে গৌহাটি-বিকানার এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় ওই ট্রেনের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার জলপাইগুড়ির দোমোহনি এলাকায় স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।

এনডিটিভি বলছে, জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসু বলেছেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরহেদ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি। তিনি বলেন, আমরা তিন জনের মরদেহ পেয়েছি। উদ্ধারকাজ চলছে। ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখেই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা আলোর ব্যবস্থা করে উদ্ধারকাজ চালাচ্ছি।

তাৎক্ষণিকভাবে ২০ জনের বেশি মানুষকে আহত অবস্থায় উদ্ধারের পর জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৯০ দশকের নস্টালজিয়া বনাম জলবায়ু সংকট: এআই ছবির আড়ালে পুড়ছে পৃথিবী

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

Update Time : ০৮:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২