Dhaka ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির আভাস, থাকতে পারে ২ দিন

  • Reporter Name
  • Update Time : ১২:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • ১২১ Time View

সারাদেশে আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) ও বুধবার (১২ জানুয়ারি) দুইদিন গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে ঢাকা ও দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া এরকম থাকতে পারে বলে জানিয়েছেন অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম।

তিনি বলেন, ‘আজ এবং কাল হালকা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। এই দুইদিন রোদ কম থাকবে। কিছুটা রোদ, কিছুটা মেঘলা আবার কিছুটা বৃষ্টি এরকমভাবে চলতে পারে। এরপর একদিনের জন্য আবহাওয়া ভালো থাকতে পারে। তারপর আবারও মেঘের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ এবং ১৭ জানুয়ারির পর শীত বাড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘বৃষ্টি শেষ হওয়ার পরে তাপমাত্রা কমতে শুরু করবে। তাপমাত্রা কমলে রাজশাহী, শ্রীমঙ্গল, নওগাঁ, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

এর আগে, গত ২ জানুয়ারি চলতি মাসের পূর্বাভাস দিতে মিটিংয়ে বসে আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি। ঐ সভা থেকে জানুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়, বছরের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে সর্বোচ্চ তিনটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এর মধ্যে একটি তীব্র আকার ধারণ করতে পারে এবং জানুয়ারি মাসে ঢাকায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ; অকৃতকার্য প্রায় ৬ লাখ

বৃষ্টির আভাস, থাকতে পারে ২ দিন

Update Time : ১২:০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২