Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে করোনায় আক্রান্ত ২৭ লাখ

  • Reporter Name
  • Update Time : ১০:১৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ১০৫ Time View

করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রনের প্রভাবে বিশ্বে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। তারমধ্যে শুক্রবার বিশ্বজুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৬ লাখ ৮৯ হাজার ৯৬৬ জন। এছাড়া, ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণঘাতী এই রোগে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে মোট ৫৪ লাখ ৯৬ হাজার ৭৯১ জনের। তার মধ্যে শুক্রবার মারা গেছেন ৬ হাজার ৩৬৫ জন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে প্রথম জানায় করোনায় মোটে আক্রান্তের সংখ্যায় ৩০ কোটির মাইলফলক অতিক্রম করেছে বিশ্ব। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, মহামারির দুই বছরের মধ্যে আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। তারমধ্যে শেষ ১০ কোটি শনাক্তে সময় লেগেছে মাত্র ৫ মাস।

মহামারির শুরু থেকেই করোনায় মোট আক্রান্ত-মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। শুক্রবারও সবচেয়ে বেশি আক্রান্ত-মৃত্যুর ঘটনা ঘটেছে সেই দেশেই।

মহামারি শুরু হওয়ার পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৮ হাজার ৫০২ জন এবং এ রোগে মারা সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ২৫ জনের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

একদিনে করোনায় আক্রান্ত ২৭ লাখ

Update Time : ১০:১৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২