Dhaka ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের শম্পা মেম্বার

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
  • ৯০ Time View

ঝিনাইদহে সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হলেন ট্রান্সজেন্ডার (হিজড়া) নারী মোছাঃ শম্পা খাতুন পপি। পপি শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ৫ই জানুয়ারি এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পপি হেলিকপ্টার প্রতিকে ভোট পান ২১০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবিহা খাতুন পান ৫১৪ ভোট ও লিলি খাতুন ৩২৫ ভোট পান।

পপি ফুলহরি গ্রামে বসবাস করেন। পপি আগে বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার আড়াপাড়া গ্রামে বসবাস করতেন। সে আড়পাড়া গ্রামের শেখ রুহুল হাওলাদারের চতুর্থ সন্তান। তার আরো দুই ভাই ও দুই বোন রয়েছে। সে ২০০৬ সালের দিকে পরিবার ছেড়ে শৈলকুপার বর্তমান গ্রামে চলে আসেন। সেই সুবাদে সে এখানকার ভোটার। এছাড়া শম্পা ২০১৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

বিজয়ের পর শম্পা খাতুন পপি জানান, এ বিজয় আমার না জনগণের। কারন আমার তো একটা ভোট। এখানে আমার পরিবারের কেউ নেই। তারপরও সবাই আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এখন সবাই আমার আপন। আমার দ্বায়িত্ব বেড়ে গেল। আমি এখন বুঝতে পারছি না কিভাবে তাদের ঋণ শোধ করবো। সবাই আমাকে এতো ভালোবাসে ভোটের পর তা বুঝেছি। আমি বাকি জীবন ভোটারদের নিয়ে কাটিয়ে দিতে চাই। এলাকার উন্নয়নে সবার সহযোগীতা চান শম্পা।

ওই সংরক্ষিত আসনে বাদশা নামের এক ভোটার জানান, শম্পা দির্ঘদিন এখানে থাকার ফলে সবার সাথে তার সুসম্পর্ক গড়ে উঠেছে। তাছাড়া শম্পার আচার ব্যবহারে খুব ভালো। যে কারনে তাকে সবাই ভোট দিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে স্কুলছাত্র অপহরণ, রাতভর অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৫

ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের শম্পা মেম্বার

Update Time : ০৮:৫৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২