Dhaka ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বছরজুড়ে পোশাক রপ্তানিতে বেড়েছে ৩০ শতাংশ

  • Reporter Name
  • Update Time : ১১:০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • ১৩৪ Time View

স্বাধীনতার পরের বছর মাত্র ৩৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। তার মধ্যে ৯০ শতাংশই এসেছিল পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে। পাটের পর প্রধান রপ্তানি পণ্যের মধ্যে ছিল চা ও হিমায়িত খাদ্য। যদিও মোট রপ্তানিতে এ পণ্য দুটির অবদান ছিল ১ শতাংশের একটি বেশি।

৫০ বছর পর পণ্য রপ্তানি বাণিজ্যের পাশাপাশি দেশের অর্থনীতির চেহারার খোলনলচে বদলে দিয়েছে তৈরি পোশাক খাত। পাটকে হটিয়ে পণ্য রপ্তানির শীর্ষস্থান দখল করেছে পণ্যটি। পাঁচ দশকের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে একশ গুণের বেশি। ৪৫ লাখ গ্রামীণ নারী-পুরুষের কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সহযোগী শিল্পের বিকাশসহ অনেক ক্ষেত্রে অবদান রেখেছে এই পোশাকশিল্প।

আর বাংলাদেশের এই পোশাক শিল্প সবচেয়ে ভালো একটা বছর পার করলো, ২০২১ সাল। করোনা মহামারির মধ্যেই ৫০ বছর পূর্তির এই বছরে প্রায় ৩ হাজার ৬০০ কোটি (৩৬ বিলিয়ন) ডলারের বিদেশি মুদ্রা দেশে এনেছে এই খাত। যা ২০২০ সালের চেয়ে ৩০ দশমিক ৩৬ শতাংশ বেশি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

বছরজুড়ে পোশাক রপ্তানিতে বেড়েছে ৩০ শতাংশ

Update Time : ১১:০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২