Dhaka ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে গণধর্ষণের ঘটনায় একজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ১৪৪ Time View

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারীকে গণধর্ষণের অভিযোগে জুবায়েদ হোসেন আকাশ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভুগী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে ৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদের মিয়া। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার দত্তপাড়া গ্রামে।

মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার দত্তপাড়া গ্রামের একাদুল মিয়ার ছেলে জুবায়েদ হোসেন আকাশ(১৯), ফজলুল হকের ছেলে আপন মিয়া (১৯), মৃত শাইজ উদ্দিন মন্ডলের ছেলে জামাল মিয়া (৩২), আকবর আলীর ছেলে বাবু ওরফে হাড্ডি বাবু (৩৩) ও সোহেল মিয়া (৩০)কে আসামি করা হয়েছে।

জানা যায়, গত সোমবার রাত ১টার দিকে ভিকটিমের বাড়ির দরজায় ধাক্কা দিয়ে দরজা খুলতে বলে। দরজা খোলার পর জোরপূর্বক তারা ঘরে প্রবেশ করে। পরে ভিকটিমের স্বামীকে ভীতিপ্রদর্শন করে ঘর থেকে বের করে দেয়। তারপর দুর্বৃত্তরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে।

এজহারে উল্লেখ করা হয়, ভিকটিম গত দুইমাস ধরে টিএন্ডটি রোডের দত্তপাড়া গ্রামের ১নম্বর আসামী জুবায়েদ হোসেন আকাশের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। ধর্ষণের বিষয়টি স্থানীয় মাতাব্বরদের অবহিত করে থানায় মামলা দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদের মিয়া জানান, এ ঘটনায় ১নম্বর আসামি জুবায়েদ হোসেন আকাশকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

একরাম হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

ঈশ্বরগঞ্জে গণধর্ষণের ঘটনায় একজন গ্রেপ্তার

Update Time : ১১:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১