Dhaka ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জ থেকে অভিযান-১০ লঞ্চের মালিক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • ১১৩ Time View

অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছেন। এক আত্মীয়ের বাসায় তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব। র‍্যাব অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ সোমবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে জেলা ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন লেগে অন্তত ৪০ জন মারা গেছে। লঞ্চের ভেতরে এবং বাইরে ৩৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। লঞ্চে আগুন লাগার পরে অনেক নদীতে লাফিয়ে পড়ে। ফলে নদী থেকে এখনো মৃতদেহ পাওয়া যাচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ আদালতে করা মামলায় লঞ্চের চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার দুপুরে নৌপরিবহন আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন।

নৌপরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন জানিয়েছিলেন, গতকাল দুপুরে নৌপরিবহন অধিদপ্তরে অবস্থিত নৌ আদালতে মামলা করেন অধিদপ্তরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান।

মামলার আসামিরা হলেন—লঞ্চটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক হামজালাল শেখ, শামিম আহম্মেদ, রাসেল আাহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি, লঞ্চের ইনচার্জ মাস্টার রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

একরাম হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কেরানীগঞ্জ থেকে অভিযান-১০ লঞ্চের মালিক গ্রেপ্তার

Update Time : ১১:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১