Dhaka ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন, আহত ৪

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • ১৬৮ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে এলাকার যমুনা শিপ ব্রেকার্স নামে একটি জাহাজ ভাঙ্গা কারখানায় কাজ করার সময় আগুন লেগে চার শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন— সোহেল রানা (২৫), জাহিদ হাসান (২৬), মিজানুর রহমান (৪০) ও মোহাম্মদ ফিরোজ (২৪)।
আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সকালে শ্রমিকরা যমুনা শিপ ব্রেকার্সে কাজ করতে গিয়েছিলেন। কাজ করার সময় সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ আগুন লেগে যায়। এ ঘটনায় আহত চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

৷এ ঘটনায় দগ্ধ সোহেল রানা ও জাহিদ হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পা ভেঙে যাওয়ায় ও কোমরে আঘাত পাওয়ায় মিজানুর রহমান ও ফিরোজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সিরিয়াস কেউ নেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন, আহত ৪

Update Time : ১২:০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১