Dhaka ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়লো ২০ টাকা!

  • Reporter Name
  • Update Time : ১১:৩৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ১৩০ Time View

সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। দেশি-বিদেশি সব ধরনের পেঁয়াজের দামই বেড়েছে রাজধানীর বাজারগুলোতে। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে নতুন করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। পেঁয়াজের দামের এই বৃদ্ধিকে ব্যবসায়ীদের কারসাজি বলছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, বেশি দামে কিনলে বেশি দামেইতো বিক্রি করতে হবে। নয়তো লোকশান হবে। তবে দাম বেড়ে যাওয়ার পক্ষে ব্যবসায়ীরা কোন শক্ত যুক্তি দেখাতে পারেনি।

রাজধানীতে গত সপ্তাহের এই দিনে (মঙ্গলবার) ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০-৬৫ টাকা কেজিতে। মধ্যমমানের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৫-৬০ টাকা কেজিতে। আর আমদানি করা মিয়ানমার ও ভারতীয় পেঁয়াজ ৪০ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে। আজ সপ্তাহ ব্যবধানে ভালো মানের সেই দেশি পেঁয়াজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। মধ্যমমানের দেশি পেঁয়াজে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। আর আমদানি করা ভালোমানের পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। নিন্মমানের পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মধ্যবাড্ডায় ভ্যানে করে পেঁয়াজ ও আলু বিক্রি করেন মনির হোসেন। তিনি পুরান ঢাকার শ্যামবাজার থেকে প্রতিদিন ৩-৪শ কেজি পেঁয়াজ ও আলু এনে পাইকারি বিক্রি করেন। তিনি বলেন, গতকাল আমদানি করা এই পেঁয়াজ ৪০-৪৫ টাকা কেজি বিক্রি করেছি। আজকে ৪২ টাকা কেজি কেনা পড়েছে। এখন বিক্রি করছি ৫০ টাকা কেজি। সপ্তাহ খানেক আগে ৩৫ টাকা কেজিতে বিক্রি করেছি। পেঁয়াজের দাম বাড়ায় আমরা খুচরা বিক্রেতারা কষ্টে আছি। কারণ বেচাকেনা কম হয়। মহাজনের কাছে পেঁয়াজের দাম বাড়ছে কেন জানতে চাইলে বলেন, আমদানি কম।

বাজার মনিটরিং প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্য মতে, সোমবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে দেশি পেঁয়াজ ৫০-৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এর মধ্যে ভালোমানের পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকা কেজিতে। যা এর আগের সপ্তাহে ছিল ৬০-৬৫ টাকা কেজি। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি প্রতি ৪৫-৬০ টাকা কেজিতে। যা এক সপ্তাহ আগে ছিল ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়লো ২০ টাকা!

Update Time : ১১:৩৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১