Dhaka ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে মেয়র পদও হারাতে হতে

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • ১২৯ Time View

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ হারাতে পারেন মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। মাত্র একদিনে দলের পদ হারা মেয়রের তাই এখন চিন্তার রেখা। মেয়রের পদও হারাতে হতে পারে এমন ইঙ্গিতই দিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের। তিনি আজ শুক্রবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ ইঙ্গিত দেন।

আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সে ব্যবস্থা নেওয়া হতে পারে। সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অফিসিয়ালি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবাই একবাক্যে তার (জাহাঙ্গীর আলম) বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছে। সেই প্রেক্ষিতে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে মেয়র পদও হারাতে হতে

Update Time : ০৫:৫৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১