Dhaka ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার দৌলতপুরে নৌকার বিরুদ্ধের ২৩ প্রার্থীকে বহিষ্কার!

  • Reporter Name
  • Update Time : ০৪:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ১৪৭ Time View

দলীয় নির্দেশনা অমান্য করে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৩ জন নেতাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার – দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার রাত পর্যন্ত ২৩ জন প্রার্থীর কাছে বহিষ্কারের সুপারিশের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ উপজেলার ১৪টি ইউপির সব কটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ঘোষণা দিয়েছে। তবে এসব ইউপিতে আওয়ামী লীগের ১৮ জন ও সহযোগী সংগঠন থেকে আরও ৫ জন নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

পরে ৮ নভেম্বর দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বহিষ্কারের সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৫ ই নভেম্বর ২০২১ সোমবার সুপারিশের চিঠি জেলা কমিটি ও বিদ্রোহী প্রার্থীদের কাছে পাঠানো হয়।

যাদেরকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে তারা হলেন, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল হালসানা, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম, আওয়ামী লীগের নেতা মনোয়ার কবির, ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান এর স্বামী ওরশ কবিরাজ ও বি এন পির কুখ্যাত সন্ত্রাসী মৃত্যু লাল চাদের বস আওয়ামী লীগের হাইব্রিড নেতা সাবেক চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু, মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জোয়াদুর রহমান, জাহিদুল ইসলাম, মহিফুল ইসলাম, চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবদুল মান্নান, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রায়হানুল হক, পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, রেফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রশিদ, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ইয়াছিন আলী, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু আফফান ও আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন।

এ ছাড়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল বাকী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম, পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, খলিসাকুন্ডি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও জুলমত আলীকে বহিষ্কার করার জন্য নিজ দলের জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে নৌকার বিরুদ্ধের ২৩ প্রার্থীকে বহিষ্কার!

Update Time : ০৪:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১