Dhaka ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাথাপিছু আয়ে ফের ভারতকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • ১৮৩ Time View

মাথাপিছু আয়ে ফের ভারতকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। পাকিস্তানকে ছাড়িয়েছে অনেক আগেই। বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে বন্ধুপ্রতিম দেশ শ্রীলঙ্কা বাংলাদেশের শরণাপন্ন হওয়ায় দেশটিকে বিদেশি মুদ্রার রিজার্ভ থেকে ২০ কোটি ডলার ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে বিনিয়োগে স্থবিরতা এখনও রয়েই গেছে। ইতিবাচক খবরে আত্মতুষ্টিতে না ভুগে এখন বিনিয়োগ বাড়ানোর দিকে সরকারকে সবচেয়ে বেশি নজর দিতে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।

করোনা মহামারিতে দেশের সব সেক্টরই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাদ যায়নি কোন কিছু। সময়ের সঙ্গে সঙ্গে করোনার ধাক্কা সামলে বার বার উঠে দাঁড়াতে চেষ্টা করা বিভিন্ন খাত এবার কিছুটা আলোর মুখ দেখতে শুরু করেছে। মহামারির মধ্যেই পণ্য রপ্তানিতে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ।

গত সেপ্টেম্বর মাসে দেশের উদ্যোক্তারা মোট ৪১৭ কোটি ডলার বা ৩৫ হাজার ৪৪৫ কোটি টাকার পণ্য রপ্তানি করেছেন। অতীতে আর কোনো মাসেই এই পরিমাণ পণ্য রপ্তানি হয়নি। এর আগে গত বছরের জুলাইয়ে সর্বোচ্চ ৩৯১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

‘করোনা আমাদের অনেক সম্ভাবনার সুযোগ করে দিয়েছে। চায়না, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে ক্রেতারা এখন বাংলাদেশে আসছেন। বেশি দামে পোশাক কিনছেন তারা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের রপ্তানি আরও ২০ বিলিয়ন ডলার বাড়িয়ে নেয়া সম্ভব। পোশাক খাতকে ঘিরেই ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি। এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।’

মাঝে সমস্যা হলেও প্রায় ৫ কোটি মানুষকে এরই মধ্যে করোনার টিকা দিয়ে ফেলেছে সরকার। বাকিদের টিকার আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। শেখ হাসিনা ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মাথাপিছু আয়ে ফের ভারতকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ

Update Time : ০৬:৪৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১