Dhaka ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনে টিকা পাচ্ছেন প্রায় এক কোটি মানুষ

  • Reporter Name
  • Update Time : ০৭:১৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ১৫২ Time View

টিকা নিয়ে দেশের মানুষের সংশয় সঙ্কা সময়ের সঙ্গে সঙ্গে কাটছে। প্রায় প্রতিদিনই নতুন করে টিকা নিচ্ছেন মানুষ। টিকা গ্রহণ যত বাড়ছে আক্রান্তের সংখ্যাও যেনো কমছে। প্রতিদিন লাখ লাখ মানুষ টিকা পাচ্ছেন দেশে। সরকারের টার্গেট অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যেই অধিকাংশ মানুষ টিকা পেয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনে যে ৮০ লাখ মানুষ করোনাভাইরাস প্রতিরোধী প্রথম ডোজের টিকা নিয়েছিলেন তাদের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। প্রথম ডোজ দুই দিনে ৮০ লাখ মানুষকে দেওয়া হলেও দ্বিতীয় ডোজ এক দিনেই দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু হয়। প্রথম ডোজের ক্ষেত্রে দুই দিনে লক্ষ্যমাত্রা পূরণ করলেও দ্বিতীয় ডোজের ক্ষেত্রে এক দিনেই ৮০ লাখ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব শামসুল হক বলেন, ‘ আজ সকাল ৯টা থেকে সারা দেশে একযোগে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি চলবে কেন্দ্রে টিকা শেষ না হওয়া পর্যন্ত। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কালই সব জেলায় টিকা পাঠানো হয়েছে। আমাদের লক্ষ্য এক দিনে ৮০ লাখ মানুষকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া।’

‘এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কালই সব জেলায় টিকা পাঠানো হয়েছে। আমাদের লক্ষ্য এক দিনে ৮০ লাখ মানুষকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া। সারা দেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এই টিকা দেয়া হচ্ছে।’

প্রথম ডোজ যে যেই কেন্দ্র থেকে টিকা নিয়েছেন দ্বিতীয় ডোজও সেই কেন্দ্র থেকে নিতে হবে বলে জানান শামসুল হক। তিনি বলেন, ‘তা না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।’

গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেয়ার কথা ছিল। তবে এক দিনে সেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। দুই দিন মিলিয়ে ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেয়া হয়।

৮০ লাখ লোককে দ্বিতীয় ডোজের টিকা দেয়া সম্পন্ন হলে প্রায় ৩ কোটি মানুষ পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আসবেন। এর মাধ্যমে দেশের ১৭ শতাংশ মানুষ পূর্ণ দুই ডোজ টিকা পাবেন।

এর মধ্যে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। আগামী ৩০ অক্টোবর এই টিকা দেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ৬ কোটি ২৬ লাখ ১ হাজার ১৫৩ ডোজ টিকা দেয়া হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৪ কোটি ১২ লাখ ৬৮ হাজার ৮১০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ১৩ লাখ ৩২ হাজার ২৮৯ জন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

এক দিনে টিকা পাচ্ছেন প্রায় এক কোটি মানুষ

Update Time : ০৭:১৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১