ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে ৩ জনকে কুপিয়ে জখম করেছে নৌকার সমর্থকরা। এ ঘটনায় উভয় পক্ষের মটরসাইকেল ভাংচুর করা হয়েছে। আহত অজ্ঞাত ৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের সমর্থক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরিণাকুন্ডুর ৮ নং চাঁদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন। প্রচার বহরটি কন্যাদহ গ্রামে পৌছালে নৌকার সমর্থকরা হামলা চালিয়ে তিন জনকে জখম করে। এ সময় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বেশ কয়েকটি মটরসাইকল পাল্টাপাল্টি হামলায় ভাংচুর করা হয়।
স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন অভিযোগ করেন, নৌকা প্রার্থীর সমর্থক রাজ্জাক লস্কারের নেতৃত্বে এই হামলা চালানো হয়ে। তিনি দাবী করেন পরে তার সমর্থকরা জোটবদ্ধ হয়ে নৌকার লোকজনকে এলাকা থেকে বিতাড়িত করা হয়। তবে হামলায় আহতদের নাম পরিচয় তিনি দিতে পারেনি।
বিষয়টি নিয়ে নৌকার প্রার্থী এড আজিজুর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর কোন হামলার ঘটনা ঘটেনি। তারাই উল্টো আমাদের মটরসাইকেল ভাংচুর করেছে। স্বতন্ত্র প্রার্থী মিথ্যা খবর ছড়াচ্ছে।
হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ বিষয়ে তাকের কাছে এখনো কেও অভিযোগ করেনি।
Reporter Name 


















