Dhaka ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট

আগামী ২০ আগস্ট দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এরপর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার কেবল জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা। নির্বাচন কমিশনের অনুরোধের পর সংসদ সচিবালয় ইতোমধ্যে সংসদ সদস্যদের তালিকা ইসির কাছে হস্তান্তর করেছে। ওই তালিকার ভিত্তিতেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।

এর আগে, গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। পরদিন মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন শুরু করেন।

সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই সাংবিধানিক বিধান অনুসারেই নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে। এ লক্ষ্যে গত ২৮ জুলাই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল-এর সঙ্গে বৈঠক করেন এবং রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিভিন্ন আনুষ্ঠানিক ও আইনগত বিষয় নিয়ে আলোচনা করেন। পরে সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খুলশীর আটতলা ভবনে পুলিশের অভিযান: ৬৩ বিদেশি আটক, জব্দ ৭০ ডিভাইস

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট

Update Time : ০১:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬