Dhaka ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তী ও সাংগঠনিক সভায় যোগ দিতে আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ১১:৪২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৪৯ Time View

প্রান্তিক প্রতিবেদনঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। সফরে তিনি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিন অবহেলিত এ খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
এরপর বিকেল ৩টায় ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি-সাহিত্যিক, শিল্পী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

সফরের রাজনৈতিক অংশ হিসেবে বিকেল ৫টায় ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সভায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

খাল পুনঃখনন, নজরুল জন্মজয়ন্তী ও সাংগঠনিক সভায় যোগ দিতে আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ১১:৪২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬