Dhaka ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা শিবির পরিদর্শনে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১০:১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ১১৬ Time View

স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে একদিনের সংক্ষিপ্ত সফরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু আজ শনিবার (৮ জানুয়ারি) বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকায় পৌঁছার পর বিশেষ বিমানযোগে প্রতিনিধিদলসহ কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। কক্সবাজার পৌঁছানোর পর ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

কক্সবাজার থেকে পরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন এবং যেখানে বৃক্ষরোপণসহ নানা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ সফর। সফরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে। রোহিঙ্গাদের সহায়তায় তুরস্ক আরও কীভাবে যুক্ত হতে পারে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের ভূমিকার বিষয়টি আলোচনায় স্থান পেতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাবি এলাকায় তিন ককটেল বিস্ফোরণ- বিক্ষোভ ছাত্রদলের

রোহিঙ্গা শিবির পরিদর্শনে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ১০:১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২