Dhaka ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘পঞ্চপাণ্ডব’ ছাড়া খেলোয়াড় নেই, এটা ভুল প্রমাণিত

  • Reporter Name
  • Update Time : ০৮:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
  • ১২৮ Time View

দেশের ক্রিকেটে একটা সময় ‘পঞ্চপাণ্ডব’ (মাশরাফি-সাকিব-তামিম-রিয়াদ-মুশফিক) ছাড়া একাদশ কল্পনাই করা যেত না। এই ৫ জনের হাত ধরে সাফল্যও এসেছে অনেক। কিন্তু এবার নিউজিল্যান্ডের ঐতিহাসিক টেস্টজয়ী বাংলাদেশ দলে ছিলেন শুধু এক পাণ্ডব তথা মুশফিকুর রহিম। দলের এমন জয়ের পর তাই ৪-৫ জন ছাড়া খেলোয়াড় নেই, এই ধারণা ভুল প্রমাণিত হলো বলে মনে করেন সাকিব আল হাসান।

আজ শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ‘স্মার্টফোন ও ট্যাব মেলায় একটি মোবাইল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি স্বাক্ষর করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিশ্বসেরা অলরাউন্ডার এমন মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এত ভালো ক্রিকেট বাংলাদেশ খুব কম সময়ে খেলে থাকে। প্রেসার ও ডিফিকাল্ট কন্ডিশনে এতটা ভালো খেলেছে। এই ক্রেডিট দলের প্রতিটা খেলোয়াড় ও কোচিং স্টাফদের। আমাদের আগের বছর ভালো যায়নি। এই বছরটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জের। বছরের শুরুটা ভালো হয়েছে। আশা করি আমারা ক্রিকেটে এই বছর ভালো কিছু করতে পারবো। দলের জয়ে আমি খুশি ও আনন্দিত। ‘

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রমিক আন্দোলনে উত্তাল কালিয়াকৈর, পরিস্থিতি শান্ত করতে মাঠে এমপি মজিবুর রহমান

‘পঞ্চপাণ্ডব’ ছাড়া খেলোয়াড় নেই, এটা ভুল প্রমাণিত

Update Time : ০৮:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২