Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বছর হজে যেতে পারবেন বাংলাদেশিরা!

  • Reporter Name
  • Update Time : ১২:৪৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
  • ১৯৩ Time View

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছর থেকে বাংলাদেশের নাগরিকরা হজে যেতে পারবেন। গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঢাকাস্থ সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ-সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ।

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেন, করোনাকালেও সৌদিতে বাংলাদেশি কর্মীরা নিয়মিত যাচ্ছেন। গত এক বছরে প্রায় ৫ লাখ কর্মী সৌদি আরবে গেছেন।

তিনি বলেন, প্রতিদিন সৌদি দূতাবাস থেকে ৪ হাজারেরও বেশি ভিসা দেওয়া হচ্ছে। এক দিনে সর্বোচ্চ ৮ হাজার ৬০০ ভিসা ইস্যুও করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রমিক আন্দোলনে উত্তাল কালিয়াকৈর, পরিস্থিতি শান্ত করতে মাঠে এমপি মজিবুর রহমান

আগামী বছর হজে যেতে পারবেন বাংলাদেশিরা!

Update Time : ১২:৪৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১