Dhaka ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের সাতছড়িতে ১৫টি মর্টার শেল ৬ বক্স বুলেট উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৯:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • ৯৮ Time View

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে আবারও অস্ত্রের সন্ধানে অভিযান চালিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযানে ১৫টি মর্টার শেল ও ৬ বক্স বুলেট উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন সিটিটিসি।গতকাল সোমবার ভোররাত থেকে অভিযান পরিচালনা করছে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল।

অভিযানকালে বেশ কিছু ১৫টি মর্টার সেল ও ৬ বক্স গোলাবারুদ শেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ডিআইজি মো. আসাদুজ্জামান বলেন, ভোর থেকে সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অভিযানে শুরু হয়। এখনও একটি জায়গায় অভিযান চলছে। সেখানেও অস্ত্র পাওয়ার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লর, ১৬টি মেশিনগান এবং প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

এরপর একই বছরের ১৬ অক্টোবর থেকে চতুর্থ দফায় প্রথম পর্যায়ে উদ্যানের গহীন অরণ্যে মাটি খুঁড়ে ৩টি মেশিনগান, ৪টি ব্যারেল, ৮টি ম্যাগজিন, ২৫০ গুলির ধারণক্ষমতাসম্পন্ন ৮টি বেল্ট ও উচ্চক্ষমতাসম্পন্ন রেডিও উদ্ধার করা হয়। পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান চালিয়ে ১০টি হাই এক্সক্লুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করা হয়। ষষ্ঠ দফায় ২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট ল ারের শেলসহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়। গত ২ মার্চ বিজিবি অভিযান চালিয়ে ১৮টি ট্যাংক বিধ্বংসী রকেট গোলা উদ্ধার করে। সর্বশেষ ১৩ আগস্ট হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

হবিগঞ্জের সাতছড়িতে ১৫টি মর্টার শেল ৬ বক্স বুলেট উদ্ধার

Update Time : ০৯:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১