Dhaka ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় দিনের সফরে মালদ্বীপের পথে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৪:০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
  • ৯৯ Time View

ছয় দিনের সরকারি সফরে মালদ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে তার প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।

তিনি জানান, আজ দুপুর ১২টা ১১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় বিকেল ৩টায় মালে বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে বাংলাদেশ।

মালদ্বীপ সফরকালে ২৩ ডিসেম্বর মালেতে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রাসাদে অভ্যর্থনা জানাবেন ইব্রাহিম সলিহ। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার দেওয়া হবে।

বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে চুক্তি সই হতে পারে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং সে দেশের প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী ২৭ ডিসেম্বর দেশে ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

একরাম হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

ছয় দিনের সফরে মালদ্বীপের পথে প্রধানমন্ত্রী

Update Time : ০৪:০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১