Dhaka ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি মাসেই প্রকাশ করা হবে এসএসসির ফল

  • Reporter Name
  • Update Time : ১১:১৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
  • ১৭৮ Time View

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। সম্মতি সাপেক্ষে মন্ত্রণালয়ের অনুমতি মিললে ডিসেম্বরেই ফল প্রকাশ করা হবে। জানা গেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে ফল প্রস্তুত করে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রনালয় প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে।

গত ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

গত সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমরা ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছি। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দিলে ডিসেম্বরের যেকোনো দিন ফল প্রকাশ করতে পারব। আমাদের টার্গেট ২৩ থেকে ৩০ ডিসেম্বর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রমিক আন্দোলনে উত্তাল কালিয়াকৈর, পরিস্থিতি শান্ত করতে মাঠে এমপি মজিবুর রহমান

চলতি মাসেই প্রকাশ করা হবে এসএসসির ফল

Update Time : ১১:১৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১