Dhaka ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার পতনের পরই খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে হবে: গয়েশ্বর

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • ১৩৫ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, হাসিনার পতনের পরই খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কারণ বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার পথে শেখ হাসিনাই একমাত্র বাধা। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনী মিলনায়তনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, আমরা তো জোর করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারব না। তবে জোর করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারব। তাই বিএনপি এখন এ পথেই এগুবে। খালেদা জিয়াকে তো বিচারের জন্য আদালতে পাঠিয়েছেন। কিন্তু আপনাদের বেলায় আদালত পর্যন্ত পাঠানো হবে নাকি জনগণই বিচার করে ফেলে তা বলা যায় না।

নাগরিক অধিকার আন্দোলনের উপদেষ্টা সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় ২০ দলীয় জোটের অন্তর্ভুক্ত দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহারিত ওসি রাকিবুল ডিবি হেফাজতে

সরকার পতনের পরই খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে হবে: গয়েশ্বর

Update Time : ০৯:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১