Dhaka ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমিক্রনে ভয়ের কিছু নেই

  • Reporter Name
  • Update Time : ১১:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
  • ১৫৫ Time View

করোনা নিয়ে ভয় যেনো আর কাটছে না। একের পর এক ধরণে নাকাল বিশ্ব। কখনো ডেলটাতো কখনো ওমিক্রন। তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত প্রচারের কারণে বাড়তি সমস্যা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ওমিক্রন নিয়েও এখন বেশি ভয় দেখানো হচ্ছে। তবে সবাইকে সচেতন থাকতে হবে। ভয়ের কিছু নেই। এই সময়ে এই আশার কথা জানালেন অণুজীববিজ্ঞানী ও গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিজন কুমার শীল।

মঙ্গলবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত ‘কভিড-১৯, ভ্যারিয়েন্ট অব কনসার্ন, ডেলটা, ওমিক্রন-বিজ্ঞান, নৈতিকতা, বৈষম্য’ বিষয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. বিজন বলেছেন, দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়ালেও এখনো তা ডেল্টার থেকে ভয়ংকর নয়। এই মুহূর্তে ডেল্টার মতো আতঙ্কিত হওয়ার অবস্থায় যায়নি ওমিক্রন।

তিনি বলেন, ওমিক্রনকে ভয়ংকর ভাবার কারণ ভাইরাসটির মিউটেশন। এখন পর্যন্ত ডেল্টা ধরনের সর্বোচ্চ ১৫ বার মিউটেশন হয়েছে। সেখানে ওমিক্রনের মিউটেশন হয়েছে ৫০টি। এর মধ্যে ৩২টি মিউটেশন হয়েছে স্পাইক প্রোটিন। যে প্রোটিন দিয়ে সে মানুষকে খুব দ্রুত সংক্রমিত করে। এ ব্যাপক পরিবর্তনের ফলে আমরা মনে করতে পারি ওমিক্রন ধরনের সংক্রমণ বাড়তে পারে এবং ভ্যাকসিনের কার্যকারিতা কমতে পারে। এ দুটি একসঙ্গে করে মনে করা হচ্ছে-হয়তো ওমিক্রন ডেল্টার চেয়েও ভয়ংকর হতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার

ওমিক্রনে ভয়ের কিছু নেই

Update Time : ১১:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১