Dhaka ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ: আতিকুল ইসলাম

  • Reporter Name
  • Update Time : ০৭:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ১১১ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ‌তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ, তারা অভিমান করলেও দলের সঙ্গে কখনো বেইমানী করেনা, বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়না, তাদেরকে খুঁজে বের করে মূল্যায়ন করতে হবে। আজ শনিবার বিকালে রাজধানীর বনানী এলাকায় কড়াইলের এরশাদ স্কুল মাঠে ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৯টি ইউনিট আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মেয়র বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। দেশে এখন উন্নয়নের মহাযজ্ঞ চলছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় উন্নয়নের জোয়ার বইছে। তাইতো মুখে মুখে শোনা যায়, যতদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ।

ডিএনসিসি মেয়র বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তির আধার। তাই আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করতে হবে।

আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকন্যার আশীর্বাদে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে জনগণের বিপুল ভোটে ডিএনসিসির মেয়র নির্বাচিত হ‌ওয়ার মাধ্যমে নগরবাসীর সেবা করার সুযোগ পাওয়ায় দল এবং জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও আন্তরিক সহযোগীতায় স্বল্প সময়ের মধ্যেই রাজধানীর মহাখালীতে ডিএনসিসির একটি বিপনী বিতানকে দেশের সর্ববৃহৎ ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে রুপান্তরিত করা হয়েছে যেটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম চলমান রয়েছে।

১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান এর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ‌ও সম্মেলনে উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

একরাম হত্যার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ: আতিকুল ইসলাম

Update Time : ০৭:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১