Dhaka ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর মাঝপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ১২৪ Time View

নীলফামারী সদরের সোনা রায় ইউনিয়ন মাঝাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব-১৩। শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এ সময় পুলিশও আশপাশে অবস্থান নিয়েছে।

জানা গেছে, রংপুর থেকে বম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম নীলফামারী সদরের ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে জানান, আমরা এখনও বাড়ি মালিকের নাম জানতে পারিনি। আমাদের চৌকস টিম এখানে অবস্থান করছেন। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট রয়েছে বলেও তিনি জানান।

এমন ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসি বলছেন, যদি সত্যি জঙ্গি থাকে! তবে কি ভয়াবহ অবস্থা! আমরা এতোদিন জঙ্গিদের সঙ্গে বসবাস করেছি। আর যদি না থাকে তাহলেতো ভালোই। সরকার দেশ থেকে জঙ্গি নির্মূলে অনেক কাজ করেছে। আশা করি এখানে থাকলেও সব ঠিক হয়ে যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শাপলা চত্বর মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

নীলফামারীর মাঝপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

Update Time : ১০:৩৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১