Dhaka ০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার রাস্তায় আবারও শিক্ষার্থীদের অবস্থান

  • Reporter Name
  • Update Time : ১২:১৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
  • ১২৪ Time View

গত কয়েকদিনের মতো আজ শুক্রবারও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে তারা রামপুরা ব্রিজে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা ব্রিজের একটি অংশে অবস্থান নিয়েছেন। বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময়ও ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। শিক্ষার্থীরা ব্রিজের একটি অংশে অবস্থান নেওয়ার কারণে যার চলাচল স্বাভাবিক রয়েছে।
রামপুরা ব্রিজে আজ যারা অবস্থান নিয়েছেন তারা খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী। বিভিন্ন স্লোগান দিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, দাবি মেনে নেওয়ার কথা বলা হলেও এখনো ১১ দফা দাবির কিছুই সামনে আনা হচ্ছে না। হাফ ভাড়া শুধু ঢাকায় হলে হবে না সারা দেশে হতে হবে। চালকদের লাইসেন্স নিশ্চিত করতে হবে। সব দাবি মেনে সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

এদিকে রামপুরার ওই এলাকায় প্রচুর পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলন কেন্দ্র করে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য তাদের মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ১০-১২ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজে হাতিরঝিল থানার অংশে দাঁড়িয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্রিজের রামপুরা থানার অংশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে রেখেছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

টঙ্গীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার রাস্তায় আবারও শিক্ষার্থীদের অবস্থান

Update Time : ১২:১৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১