Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছরে ক্লাস বাড়ানো হচ্ছে না

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ১৯২ Time View

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তবে ক্লাস এখনো পুরোপুরি শুরু করা হয়নি। জানুয়ারি থেকে সেটি হওয়ার চিন্তা থাকলেও সরকার সেটি থেকে ফিরে আসছে। নতুন বছরে ক্লাস বাড়ানো হচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরে ক্লাস বাড়ানোর পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেছেন, প্রথমে যখন অবস্থা খুব ভালো ছিল, তখন ওমিক্রনের কথা শোনা যায়নি। এ জন্য নতুন বছরের ক্লাস বাড়ানোর পরিকল্পনা নিয়েছিলাম। এ মুহূর্তে পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের চেয়ারম্যান সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রমিক আন্দোলনে উত্তাল কালিয়াকৈর, পরিস্থিতি শান্ত করতে মাঠে এমপি মজিবুর রহমান

নতুন বছরে ক্লাস বাড়ানো হচ্ছে না

Update Time : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১