Dhaka ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বর শপথ পড়াবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ১৪৬ Time View

আগামী ১৬ ডিসেম্বর বিকেলে বিজয়ের ৫০ বছর পূর্তিতে দেশব্যাপী একটি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কী ধরনের শপথ পড়াবেন তা জানা যায়নি। তবে দেশও দেশের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য কোন বাক্য পাঠ করাতে পারেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

সভা শেষে সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ১৬ ডিসেম্বরের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে সারা বাংলাদেশে একটা শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। সেখানে সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেবে। তারপর সাড়ে ৫টা থেকে আলোচনা সভা শুরু হবে।

কী শপথ হবে- জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে আপনাদেরকে বিস্তারিত জানাবো।

এছাড়া বিজয়ের সুবর্ণজয়ন্তী সে সঙ্গে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি। দুটোর সমন্বয়ে যাতে সুন্দরভাবে অনুষ্ঠান হয়, সে প্রস্তুতি নেওয়া হয়েছে, জানান কামাল আবদুল নাসের চৌধুরী।

বৈঠকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাবি এলাকায় তিন ককটেল বিস্ফোরণ- বিক্ষোভ ছাত্রদলের

১৬ ডিসেম্বর শপথ পড়াবেন প্রধানমন্ত্রী

Update Time : ০৬:৪৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১