Dhaka ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় ৭৪ লাখ

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ১৮৩ Time View

বিশ্বে ক্রমাগতভাবে বাড়ছে অভিবাসীর সংখ্যা। পৃথিবীর বিভিন্ন দেশে এখন ২৮ কোটি ১০ লাখ অভিবাসী রয়েছে। এর মধ্যে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় ৭৪ লাখ। অভিবাসী সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে রয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ‘বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২২’-এ এ তথ্য উঠে এসেছে। বুধবার এ প্রতিবেদনটি প্রকাশ করে আইওএম। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে আইওএমের বাংলাদেশ কার্যালয়।

প্রতিবেদনটিতে গত দুই বছরে বিশ্বব্যাপী অভিবাসন খাতের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে বিষয় বিশ্লেষণ বিবেচনায় নেওয়া হয়েছে অভিবাসনের ঐতিহাসিক ও সমসাময়িক কারণগুলো।

আইওএম বলছে, করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী চলাচলে নিয়ন্ত্রণ এবং ভ্রমণে নিষেধাজ্ঞা সত্ত্বেও বিপর্যয়, সংঘাত ও সহিংসতার কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বেড়েছে। বিশ্বে বর্তমানে আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা ২৮ কোটি ১০ লাখ। অভিবাসী প্রেরণে বাংলাদেশ বিশ্বে ৬ষ্ঠ এবং রেমিট্যান্স গ্রহণে অষ্টম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রমিক আন্দোলনে উত্তাল কালিয়াকৈর, পরিস্থিতি শান্ত করতে মাঠে এমপি মজিবুর রহমান

বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় ৭৪ লাখ

Update Time : ০৬:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১