Dhaka ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএনসিসির সব গাড়ীতে স্থাপন হবে আধুনিক জিপিএস ট্র্যাকার

  • Reporter Name
  • Update Time : ০২:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ১৪৩ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির সকল গাড়ীতেই আধুনিক জিপিএস ও ড্যাস কামেরা স্থাপন করা হবে, গাড়ি চালানোর জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত তাকেই গাড়ী চালাতে হবে। আজ মঙ্গলবার দুপুরে গুলশানের নগর ভবনে আয়োজিত ডিএনসিসি এর কর্মরত পরিবহন চালকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, জিপিএস ট্র্যাকার লাগানোর পর তা নিয়মিত মনিটরিং করা হবে হবে। প্রতিটি গাড়ি কখন বের হয়, কোথায় যায় সবকিছুই রেকর্ড করা হবে।

আতিকুল ইসলাম বলেন, নিজের কাজ নিজেকেই করতে হবে, একজনের কাজ অন্যকে দিয়ে করানোর প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে গোল্ডেন হ্যান্ডসেক দেয়া হবে। পরিবহণ চালকদেরকে প্রতিবছর কমপক্ষে একবার সপ্তাহব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

ডিএনসিসি মেয়র বলেন, লাইসেন্স ছাড়া কোন গাড়ি রাস্তায় নামানো যাবেনা এবং বিশেষ প্রয়োজন ছাড়া বর্জ্যের কোনো গাড়ি দিনে চালানো যাবে ন। ডিএনসিসির সাথে সংশ্লিষ্ট সকলকে সেবার মানসিকতা নিয়ে জনকল্যাণে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজাসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রমিক আন্দোলনে উত্তাল কালিয়াকৈর, পরিস্থিতি শান্ত করতে মাঠে এমপি মজিবুর রহমান

ডিএনসিসির সব গাড়ীতে স্থাপন হবে আধুনিক জিপিএস ট্র্যাকার

Update Time : ০২:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১