Dhaka ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুণ ধরণ ওমিক্রন

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • ১৪৫ Time View

ইউরোপসহ বিশ্বের কিছু দেশে করোনাভাইরাসের আরো সংক্রামক নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার কথা জানা গেছে গতকাল রবিবার। এদিকে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, তারা ওমিক্রন মোকাবেলার উপযুক্ত করতে প্রচলিত টিকাগুলোরই কিছুটা পরিবর্তন করবে। তবে এই অবস্থায়, নতুন ধরণ সনাক্ত হওয়া আফ্রিকার বিশেষজ্ঞরা বলছেন, যতটা বড় করে বা ভয়ানক করে ওমিক্রন কে উপস্থাপন করা হচ্ছে এটি ততটা ভয়ানক নয়।

নেদারল্যান্ডস কর্তৃপক্ষ গতকাল জানিয়েছে, কোয়ারেন্টিনে থাকা ৬১ জন যাত্রীর মধ্যে ১৩ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে দুটি ফ্লাইটে আসা ওই ৬১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাঁদের কোয়ারেন্টিনে রাখা হয়। তখন ডাচ কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের কারও কারও শরীরে নতুন ধরন থাকতে পারে। এর পর আরো নমুনা পরীক্ষার মাধ্যমে ১৩ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করল নেদারল্যান্ডস।

যুক্তরাজ্যে নতুন এই ধরন শনাক্ত হয়েছে দুজনের শরীরে। এরপর দেশটি ভ্রমণ আইন কঠোর করেছে। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ইংল্যান্ডে গণপরিবহন ও শপিং মলগুলোতে আগামীকাল মঙ্গলবার থেকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। এর আগে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দেন, বিদেশ থেকে আগত সবাইকেই পিসিআর টেস্ট করতে হবে।

সূত্র : এএফপি, বিবিসি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রমিক আন্দোলনে উত্তাল কালিয়াকৈর, পরিস্থিতি শান্ত করতে মাঠে এমপি মজিবুর রহমান

বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুণ ধরণ ওমিক্রন

Update Time : ০৫:৩৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১