Dhaka ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত নারীদের ধর্ষণকারী মুন্না অব্যাহতি পেলেন দুই মামলায়!

  • Reporter Name
  • Update Time : ০২:১৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ১৩৯ Time View

মর্গে রাখা নারীদের ধর্ষণের অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা পৃথক দুই মামলায় মুন্না ভগতকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. আল মামুন তাকে অব্যাহতি দেন। আজ সোমবার সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, রোববার একটি মামলায় ও গত ১৮ নভেম্বর অন্য এক মামলায় তাকে অব্যাহতি দেওয়া হয়।

এরআগে এই ঘটনা সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার খারাপ মানসিকতার প্রভাব সমাজে পড়তে পারে বলে বিচার চান অনেকে। গ্রেপ্তারের পর র‍্যাবের কাছে নিজের সকল কর্মের বিষয়ে স্বীকারোক্তি দেন মুন্না। জানান কিভাবে এসব ধর্ষণ করতেন।

অন্যদিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার পৃথক দুই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলা দুটি বিচার শুরুর অপেক্ষায় রয়েছে।

জানা যায়, মুন্না ভগত সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ডোম জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করতেন। দু-তিন বছর ধরে সে মর্গে থাকা মৃত নারীদের ধর্ষণ করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে মুন্নার বিষয়ে অনুসন্ধান শুরু করে সিআইডি। প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় মুন্নাকে গ্রেফতার করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার

মৃত নারীদের ধর্ষণকারী মুন্না অব্যাহতি পেলেন দুই মামলায়!

Update Time : ০২:১৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১