Dhaka ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জাতীয় শিক্ষক ফোরামের

  • Reporter Name
  • Update Time : ০৬:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ১৩৭ Time View

জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, জাতীয়করণ ইস্যুতে সকল শিক্ষক আজ ঐক্যবদ্ধ। শিক্ষাখাতে দুর্নীতি রোধ, বেতন-ভাতাসহ বিভিন্ন বৈষম্য দূরীকরণে জাতীয়করণ সময়ের দাবীতে পরিণত হয়েছে । এ গণদাবীকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই।

দাবি পূরণে কর্মসূচিরত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে ২৭ নভেম্বর’২১ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং একই দাবীতে ডিসেম্বর মাসে ঢাকায় শিক্ষক সমাবেশ। এর ঘোষণা দেন নেতারা।

আজ বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে  কার্যনির্বাহী কমিটির সভায় তিনি উপর্যুক্ত কথা বলেন। সহকারী সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আহসানুল্লাহ খান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসির উদ্দিন খান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক মু. আল-আমীন, এম আব্দুল হান্নান, অধ্যাপক ডা. কামরুজ্জামান, এ্যাডভোকেট জমারত আলী, মু. মহিউদ্দীন মোল্লা, মু. আজাদুর রহমানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মাননীয় প্রধানমন্ত্রীসহ  শিক্ষাসংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে সভাপতি আরও বলেন, বেসরকারি স্কুল,কলেজ, আলিয়া এবং ইবতেদায়ী মাদরাসাসহ বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক-কর্মচারীরা শ্রম এবং মেধা খরচের তুলনায় যে সুযোগ-সুবিধা পান তা দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে খুবই অপ্রতুল। ভুক্তভোগী শিক্ষকরা মনে করেন, জাতীয়করণের মাধ্যমে এ সমস্যার ইতিবাচক  সমাধান  সম্ভব। এহেন মুহূর্তে তিনি  মর্যাদা রক্ষায় জাতীয়করণের দাবী মেনে নেওয়ার আহবান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জাতীয় শিক্ষক ফোরামের

Update Time : ০৬:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১