Dhaka ০৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার চোখ রাঙ্গানির পর অবশেষে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা

  • Reporter Name
  • Update Time : ০৫:২৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • ১৪৭ Time View

করোনা মহামারীর মধ্যে দেশের সব কিছু সীমিত আকারে চালানো গেলেও শিক্ষার্থীদের কথা চিন্তা করে প্রায় দেড় বছর বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। অবশেষে কয়েকমাস আগে আস্তে আস্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করে। এরপর শিক্ষার্থীদের অপেক্ষা শুরু হয় পরীক্ষা নিয়ে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ রবিবার সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়।

২০২১ সালের শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এর মধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং ভোকেশনালে এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

২০২০ সালের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি। আজ শুরু হওয়অ এসএসসি পরীক্ষার তত্ত্বীয় বিষয়ে পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর।

মহামারির কারণে এ বছর আবশ্যিক বিষয় বাদে নৈর্বাচনিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় বিষয় কমানোয় মূল্যায়নের সমস্যা হবে কি না—প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, আমার মনে হয় না। গত বছর আমরা সাবজেক্ট ম্যাপিং করে যেটা করেছি সেটার সাথে তার আগের তিন বছরের ফলাফল মিলিয়ে দেখেছি। মনে হয় যেন পরীক্ষা নিয়েই ফলাফল দেওয়া হয়েছে। এতটাই সামঞ্জস্যতা ছিল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহারিত ওসি রাকিবুল ডিবি হেফাজতে

করোনার চোখ রাঙ্গানির পর অবশেষে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা

Update Time : ০৫:২৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১