Dhaka ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হারিয়ে যাবে না গ্রাহকের ইন্টারনেট মোবাইল ডেটা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ২২৮ Time View

ত্রিশ জিবি সঙ্গে ৫০০ মিনিটের অপার কিনে অর্ধেক ইন্টারনেট ডেটা এবং মিনিট থেকে যাচ্ছে ব্যবহারকারীর। মেয়াদ শেষ হলে সেই ডেটার আর কোন হদিস থাকে না। এমন হিসেবের দিন শেষ। পরিবর্তন আসতে যাচ্ছে মোবাইল অপারেটরগুলোর ডেটা বিক্রি এবং মেয়াদের ক্ষেত্রে। ইন্টারনেট প্যাকেজ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজের সঙ্গে যোগ করে দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল মঙ্গলবার (০৯ নভেম্বর) বিটিআরসিতে এক অনুষ্ঠানে ‘মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকা’ নিয়ে উপস্থাপনায় এসব তথ্য জানানো হয়।

বিটিআরসি জানিয়েছে, নতুন নিয়মটি হলো, ভিন্ন ভিন্ন মেয়াদ হলেও অব্যবহৃত ডেটা যোগ হবে। এত দিন একই মেয়াদের প্যাকেজ কিনলে অব্যবহৃত ডেটা যোগ হতো। এই নির্দেশিকা আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে।

বিটিআরসিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রমিক আন্দোলনে উত্তাল কালিয়াকৈর, পরিস্থিতি শান্ত করতে মাঠে এমপি মজিবুর রহমান

হারিয়ে যাবে না গ্রাহকের ইন্টারনেট মোবাইল ডেটা

Update Time : ০৩:৩৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১