Dhaka ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোর হলেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ পরিবহন

  • Reporter Name
  • Update Time : ০৬:৫২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • ২৬৫ Time View

সাধারণ মানুষের ভোগান্তি যেনো পিছু ছাড়ছেই না। গতকাল রাতে ডিজেল ক্যারোসিনের দাম বৃদ্ধির সংবাদে যখন মানুষের চিন্তার রেখা। সেখানে এবার যুক্ত হলো শুক্রবার ভোর থেকে সব ধরণের পরিবহণ বন্ধের ঘোষণা।

আগামীকাল শুক্রবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ থাকবে। ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহন ও গণ পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার।

তিনি বলেন, এতো বেশি ডিজেলের দাম বাড়ানো হয়েছে যা অযোক্তিক। এতে করে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়। হুট করে এই ধরনের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।

পরিবহন মালিক সমিতির একটি সূত্র বলেন, এরই মধ্যে ঢাকার বাইরে অনেক জায়গায় পণ্য পরিবহনের গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। আমরা আজকেই আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে পরিবহন ধর্মঘট কার্যকর করতে যাচ্ছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঢাবি এলাকায় তিন ককটেল বিস্ফোরণ- বিক্ষোভ ছাত্রদলের

ভোর হলেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ পরিবহন

Update Time : ০৬:৫২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১